আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, নাকচাভিয়ান অঞ্চলে তাদের একটি অবস্থানে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী হামলা চালায়। এতে আজারবাইজানের এক সেনার কাঁধে আঘাত লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্মেনিয়া হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার সংঘর্ষে দুপক্ষে ছয় হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। গত বছরের নভেম্বর মাসে বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।#
342/